রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়েছে। আজ বুধবার (৭ এপ্রিল) নেত্রকোনা থেকে তাকে আটক করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৫ মার্চ রাজধানীতে মোদিবিরোধী মিছিল থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে নিয়ে যায় পুলিশ। কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে এবার তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পক্ষ থেকে। শারীরিক গড়নে খাটো হওয়ায় তিনি শিশুবক্তা হিসেবে পরিচিত। নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুরে অবস্থিত সাওতুল হেরা মাদরাসার পরিচালক। এছাড়া ওয়াজ-মাহফিলে বক্তা হিসেবে অংশ নিয়েই তিনি দেশব্যাপী পরিচিতি পান। উল্লেখ্য, মাওলানা মামুনুল হককে হেনস্তার পর মুসলিম সমাজ ক্ষেপে যায় কথিত সাংবাদিক ও সরকার দলিয় কিছু অশৃংখর নেতাদের উপর। সরকার ও মিডিয়া মাওলানা মামুনুল হকের চরিত্র হননে নিয়োজিত হয়। যা সাধারণ মানুষকে বিক্ষোব্ধ করেছে। তার সুত্র ধরে আলেমদের হয়রানি ও গ্রেপ্তার কার্যক্রম শুরু করে সরকার। ক্বাওমী মাদ্রাসা গুলো করোনার অজুহাতে বন্ধ রাখার নির্দেশও জারি করে।