প্রিয় শিশু বন্ধুরা, তোমরা কেমন আছো ? তোমাদের জন্য আমি বেশকিছু গল্প লিখেছি । শুনতে চাও । তবে শোন । নিশ্চয় তোমরা অনেক ফুলের মধ্যে লাল রঙয়ের ফুলকে একটু বেশিই ভালবাস বা পছন্দ করো তাই না । লাল ফুল দেখলেই তোমরা হাত বাড়িয়ে দাও অথবা বড়দের কাছে বায়না ধরো একটি ফুলের জন্য । এখন একটু বলতো দেখি "তোমরা কি দেশীয় সব ফুলের নাম জান" ? হয়ত তোমাদের মনে নাই; তাই না ? এটা নিয়ে লাল রঙের ফুলের সঙ্গে আরো অন্য সব দেশীয় ফুলগুলো মন খারাপ করে বসে আছে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস এমনকি বছরের পর বছর । এর মধ্যে তোমাদের অনেক ভাললাগার ফুল বন্ধুর বংশ/জাতি একেবারে বিলীন হয়ে গেছে আমাদের বাংলাদেশ থেকে চিরতরে !
কি দুঃখের কথা, কষ্টের কথা তাই না বন্ধুরা । তোমরা হয়তো জানতে চাও বা বলতে চাও যে " শুধুই কি তোমাদের পথপানে চেয়ে অনেক আদি ফুলের বংশ হয়েছে নির বংশ" । না- তা কেন হবে । আসলে, তোমাদের আশে পাশে বয়সে বড় মানে শ্রদ্ধা ও সন্মান করো যাদের, বরং তাদের অবহেলা-অনাদর-অযত্ন এবং স্বার্থপর মানুষের ও প্রকৃতির তৈরী ধবংষাত্নক পরিবেশ ও আবহাওয়াই এর প্রধান কারণ । এই কথা শুনে নিশ্চয় এখন তোমাদের একটু একটু ভাল লাগতে শুরু করেছে । মনে মনে একটু হাসলেও হাসতে পারো । জানতো, তোমাদের ফুল বন্ধুরা আমাদের সবার মনে হাসি জাগানোর চেসটা করে । প্রিয় বন্ধুরা, তোমরা ফুল পেলে কি (১)মুখ বন্ধ করে হাস, নাকি (২) মুখ টিপে মিটি মিটি করে হাস, নাকি (৩) হা-হা করে হাস । আমার মনে হয় তোমরা প্রাণ খুলে হাসো । তবে তোমাদের মুরুব্বিরা ইদানিং হাসতেও ভুলে গেছে । কি তাই না ? কারন কি জান । তাঁরা আর ফুলের ভালবাসা পেতে চায় না এবং তোমাদেরও সব ফুল বন্ধুদের সাথে পরিচয় করে দেবার মত সময়ও দিতে চায় না বা দিতেও পারে না । কি আশ্চযের কথা তাই না । আসলে ওনারা সকলেই ব্যস্ততা নামক সাধারণ রোগে আক্রান্ত । এ থেকে তোমরাই ভাল করতে পার তাঁদের । কিন্তু কিভাবে তাই না ? পরে এ নিয়ে আমি একটি ফুলের মত সুন্দুর গল্প শোনাবো তোমাদের; ঠিক আছে তো ।
প্রিয় শিশু বন্ধুরা, চল এবার তাহলে আমরা ফিরে যাই আমাদের দেশীয় ফুলেদের হতাশা দূর করার ইচ্ছার পথে । এক্ষেএ্রে প্রথমতঃ আমাদের সকলকেই ভালবাসতে হবে সকল রঙের এবং সকল জাতের ফুল বন্ধুকে । দ্বিতীয়ত, আমাদের জানতে হবে সকল ফুলের পরিচয় মানে তাদের নাম । যেমন ধরো- শাপলা, জবা, গোলাপ, চামেলী, শেফালী, কামেনী, শিউলি, জুঁই, কনকচাঁপা, টগর, গাদা, ডালিম, কৃষনচূড়া, পলাশ, সূয্যমুখী, কেয়া, লিলি, গন্ধরাজ, হাসনাহেনা, কাঁঠালচাঁপা, বকুল, রজনিগন্ধা, মল্লিকা এবং আরো আছে অনেক জাতের দেশীয় ফুল । যা অভিভাবকদের কাছে থেকে অবশ্যই জেনে নিতে হবে তোমাদের । তৃতীয়তঃ তোমাদের এই ফুলগুলোকে পরিচয় করে দিতে হবে তোমাদের অন্য বন্ধুদের সাথে । বন্ধুরা, এই কাজগুলো করলেই তোমাদের ফুল বন্ধুদের হতাশা দূর হবে এবং তোমাদের বেশি বেশি পচ্ছন্দের উপহার হয়ে ফুল বন্ধুরা তোমার নিজ ঘরে ঘুমাতেও আসতে পারে !
প্রিয় শিশু বন্ধুরা, আজ তাহলে এখানেই শেষ করছি । আগামিতে তোমাদের জন্য থাকবে ফল খেলে বল হয় । ইতি , তোমাদের অচেনা বন্ধু ।